মালদা

সরকারের উদ্যোগে বাড়ি ফেরানো হচ্ছে মালদায় আটকে পরা যাত্রীদের

বন্যার জন্য মালদা টাউন স্টেশনে আটকে পরা উত্তরবঙ্গ গামী যাত্রীদের রাজ্য সরকারের উদ্যোগে ফেরানো হচ্ছে তাদের বাড়িতে। জানা গিয়েছে উত্তরবঙ্গে বন্যার কারনে রেল লাইন ও জাতীয় সড়কে জল জমে যায়। এরফলে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিনবঙ্গের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছিল। যার জন্য মালদা স্টেশনে ও বাসস্ট্যান্ডে বারছিল যাত্রীদের ভীর ও বিক্ষোভ। বেশ কয়েকদিন ধরে যাত্রীরা হয়রানীর স্বীকার হচ্ছিলো। এরই মধ্যে ট্রেনের মধ্য মালদাতে মৃত্যু হয় এক যাত্রীর। পাশাপাশি শিশুরা স্টেশনে থাকায় দূর্ভোগে  কাটছিলো তাদের দিন। ফলে আজ থেকে রাজ্য সরকারের উদ্যোগে উত্তরবঙ্গগামী বাস ছাড়ায় স্বস্তির নিশ্বাস ফেলছে যাত্রীরা।

 

            মালদা ডিপো সুত্রে জানা গিয়েছে, ডিপো থেকে সিডিউল মেনে ৯টি বাস চলছিলো। বন্যার কারনে যাত্রী দূর্ভোগের কথা মাথায় রেখে উত্তরবঙ্গগামী ৪টি স্পেশাল বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যাত্রীদের নিখরচায় পৌঁছে দেওয়া হবে উত্তরবঙ্গে বলে জানা গিয়েছে।