উত্তরদিনাজপুর

মদের আসরে স্বামী ও প্রেমিককে এক সাথে বসিয়ে মদ পান করিয়ে স্বামীকে খুন করল স্ত্রী ও তার প্রেমিক

মদের আসর বসিয়ে স্বামীকে বেহুঁশ করে প্রেমিককে সাথে নিয়ে খুন করল স্ত্রী। খুন করে স্বামীর মৃতদেহ লোপাট করতে রান্নাঘরের মেঁঝেতে পুতে রাখে।  ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চোপড়া থানার নারায়নপুরে। আজ সকালে উদ্ধার হয় মৃতদেহ। পলাতক স্ত্রী ও তার প্রেমিক।
        
        জানা গিয়েছে, গত ৩ রা সেপ্টেম্বর রাতে নিজের বাড়িতে প্রেমিক ও অন্যান্যদের নিয়ে স্বামী সুধীন ওরাওকে সাথে করে মদের আসর বসায় সরস্বতী ওরাও। প্রচুর মদ খাইয়ে স্বামী সুধীনকে বেহুঁশ করে ফেলে স্ত্রী সরস্বতী।  এরপর প্রেমিক ও অন্যান্যদের সাহায্য নিয়ে সরস্বতী খুন করে তার স্বামীকে বলে অভিযোগ করে স্থানীয়। খুন করে স্বামীর মৃতদেহ লোপাটের চেষ্টায় রান্না ঘরের মেঝেতে পুঁতে ফেলে। গতকাল রাত থেকেই সরস্বতী ওরাও এর বাড়ি থেকে দুর্গন্ধ বের হতে থাকে। আজ সকালে দুর্গন্ধ আরও বাড়তে থাকায় সন্দেহ হয় গ্রামের বাসিন্দাদের। তার মধ্যে বাড়ির মালিক সুধীন ওরাও কেও বেশ কিছুদিন ধরে দেখতে না পাওয়ায় সন্দেহ বেড়ে যায় এলাকাবাসীদের। খবর দেওয়া হয় চোপড়া থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে এসে রান্নাঘরের মেঝে খুঁড়ে সুধীন ওরাও এর পচাগলা মৃতদেহ উদ্ধার করে। যদিও সেসময় বাড়িতে পাওয়া যায়নি স্ত্রী সরস্বতী কে। পলাতক স্ত্রী সরস্বতী ওরাও ও তার প্রেমিক সহ সঙ্গীসাথীরা। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। পলাতক সরস্বতী ওরাও ও তার প্রেমিক সহ সঙ্গীসাথীদের খোঁজে তল্লাশি চালানোর পাশাপাশি পুরো ঘটনার তদন্তে নেমেছে চোপড়া থানার পুলিশ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে চোপড়া থানার নারায়নপুর গ্রামে।