মালদা

১০কাঠা জমি নিয়ে দুই প্রতিবেশীর সংর্ঘষ দুই মহিলা সহ জখম চার

১০কাঠা জমি নিয়ে দুই প্রতিবেশীর সংর্ঘষ। আহত দুই মহিলা সহ জখম চার। তারা চিকিৎসাধীন মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনাটি ঘটেছে, মোথাবাড়ি থানার উত্তর লক্ষিপুর এলাকায়। ঘটনার তদন্তে পুলিশ। পুলিশ সূত্রে জানাযায়, আহতদের নাম, জাহানুর বেওয়া(৫০), রাজ্জাক সেখ(২৫) অন্যদিকে সাজেদা বিবি(৪৫) এবং টনিক সেখ(২৩)। ধারালো অস্ত্র এবং ইটের ঘায়ে জখম হয় দুই পক্ষ। 

        জানা গেছে, ১০ কাঠা জায়গা ভাগ করাকে কেন্দ্র করে বিরোধ শুরু হয় দুই পরিবারের মধ্যে। তাদের অভিযোগ সেই জায়গার কোন
ভাগ নেই রেজ্জাকদের। এই নিয়ে বচসা চরম আকার নেই। এরপরেই সংঘর্ষ বেধে যায়। একে অপরের বিরুদ্ধে ইট এবং ধারালো অস্ত্রের আঘাতে জখম হয় চারজন। তড়িঘড়ি তাদের উদ্ধার করে রাতে ভর্তি করা হয় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। দুই পক্ষ থেকে অভিযোগ দায়ের করেছে মোথাবাড়ি থানায়। ঘটনার তদন্তে পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/Odd_DQxg8fU