টোটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত এক বাইক আরোহী। সোমবার সকালে এই ঘটনাটি ঘটে গাজোল ব্লকের তুলসী ডাঙা এলাকায়। জানা যায়, এদিন সকালে গাজোলের দিক থেকে একটি টোটো কর্কচ হাই স্কুলের দিকে যাচ্ছিল। পথে গুজরু বান্দাল এলাকায় উল্টো দিক থেকে আসা একটি বাইক টোটোকে সজোরে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর আহত হন বাইক চালক। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজোল গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়। আরও জানা যায়, আহত ওই বাইক চালকের নাম পারভেজ। যদিও বাড়ির ঠিকানা কিছুই জানা যায়নি।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/wFIbEMWuU1c