পৌরসভার উদ্যোগে মালদা টাউন স্টেশনে আটকে পড়া যাত্রীদেরকে রাতে দেওয়া হল খাবার। পৌরসভার পাশাপাশি মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স, রোটারি ক্লাব, লায়ন্স ক্লাবের সদস্যরা পাশে দাঁড়িয়েছেন এই সমস্ত যাত্রীদের সাহায্য করতে।রাতে স্টেশনে নিজে উপস্থিত ছিলেন ইংরেজ বাজার পৌরসভার বিধায়ক নিহার রঞ্জন ঘোষ। যাত্রীদের হাতে খিচুড়ি তুলে দেন তিনি। তিনি বলেন যাত্রীদের খাবার দেওয়ার পাশাপাশি প্রত্যেকের জন্য চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। একটি মেডিক্যাল টিম স্টেশনে রাখা হয়েছে গত তিনদিন ধরে মালদা টাউন স্টেশনে আটকে পড়া যাত্রীদের জন্য।
মালদা