উত্তরদিনাজপুর

কালিয়াগঞ্জের পৃথক পৃথক দুটি জায়গায় পথ দুর্ঘটনায় আহত ১৫-২০ জন, অনেকের অবস্থা আশঙ্কাজনক

দুটি পৃথক পথ দুর্ঘটনায় আহত হল ১৫-২০ জনের মতো।এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে।রবিবার সকালে একটি যাত্রীবাহি মিনি বাস কালিয়াগঞ্জ থেকে ইটাহার যাবার পথে কালিয়াগঞ্জের নসীর হাট এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে রায়গঞ্জ - বালুঘাট রাজ্য সড়কের পাশে উল্টে যায়। স্থানীয় বাসিন্দারা তরিঘরি আহত যাত্রীদের উদ্ধার করে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে।কম বেশি বাসের সকল যাত্রীরাই আহত হয়।কয়েক জনের আঘাত গুরুত্বর হওয়ায় তাদের রায়গঞ্জ জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়।

            অপরদিকে কালিয়াগঞ্জের টায়ার কম্পানী এলাকায় একটি পন্যবাহী গাড়ি নিয়ন্ত্রন হারিয়ের প্রথমে এক ব্যক্তিকে ধাক্কা মারার পরে রায়গঞ্জ-বালুঘাট রাজ্য সড়কের ধারে একটি বৈদ্যুতিক খুটিতে ধাক্কা মারে। আহত ব্যক্তিকে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুটি ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।ঘাতক গাড়ি দুটিকে আটক করেছে পুলিশ। দুটি পৃথক পথ দুর্ঘটনার জেরে রাজ্য সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।