মালদা

গাজোল থানার ইমাম নগরে ভ্যান ও মোটরবাইক সংঘর্ষে মৃত্যু হল এক ব্যাক্তির

ভ্যান ও মোটরবাইক সংঘর্ষে মৃত্যু হল এক মাটির ভাড় বিক্রেতার। ঘটনাটি ঘটেছে গাজোল থানার ৩৪ নম্বর জাতীয় সড়কে। মৃতের নাম রিয়াজউদ্দিন (৬০),বাড়ি গাজোল থানার ইমাম নগরে। তিনি পেশায় মাটির তৈরি বাসন বিক্রি করতেন। বাড়িতে রয়েছে তার স্ত্রী বেগম বিবি তার চার মেয়ে ও তিন ছেলে।এদিন তিনি গাজল থেকে আলালের দিক যাচ্ছিল মাটির ভাড় বিক্রি করতে। যাবার পথে তাকে পেছন দিকে থেকে আসা একটি মোটরবাইক ধাক্কা মারে। এরপর স্থানীয় বাসিন্দারা তাকে গাজোল  গ্রামিন হাসপাতালে নিয়ে যায়। তার শাররিক অবস্থার অবনতি হলে তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। আজ ভোর নাগদ মারা যায় সে। ঘটনার তদন্তে গাজোল থানার পুলিশ।