মালদা

বেহাল রাস্তা ঠিক করার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল বামনগোলা গ্রামের বাসিন্দারা

দীর্ঘ দিন ধরে বেহাল অবস্থায় পরে থাকা রাস্তা ঠিক করার দাবিতে পথ অবরোধ করল বামনগোলা গ্রামের বাসিন্দারা। শুক্রবার সকাল থেকে গ্রামের মহিলারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। তাদের দাবি বামনগোলা থানার অন্তর্গত মহেশপুর স্ট্যান্ডে থেকে কাটরাগাছি পর্যন্ত রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পরে রয়েছে। প্রায় প্রতিদিন কোন না কোন দুর্ঘটনার সন্মুখিন হতে হয় গ্রামবাসীদের। আজ সকালে স্কুলের শিশু ভর্তি একটি গাড়ি উল্টে খালে পরে যায়। ঘটনায় কারও কোন ক্ষতি হয়নি। অল্পের জন্য রখা পায় শিশুরা। এরপরেই গ্রামবাসিরা পথে নামে।

 

            গ্রামের এক মহিলা জানান প্রায় ২০ বছরেরও বেশী হল আমরা এই রাস্তার অবস্থা এমনি দেখছি তাতে কোন রকম পরিবর্তন নাই। প্রায় তিন কিলো মিটার রাস্তার মধ্যে রয়েছে ২০ টারও বেশী গর্ত।তাদের দাবি খুব তাড়াতাড়ি যেন এই রাস্তা সারানোর কাজ শুরু করা হক।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়।