রবিবার মালদার সত্য চৌধুরী ইন্ডোর ইস্টেডিয়ামে লায়ন্স ক্লাব অফ মালদা লায়ন্স এর উদ্যোগে একটি কাবাডি টুর্নামেন্ট এর আয়োজন করা হয়। লায়ন্স ক্লাব অফ মালদা লায়ন্স এর সেক্রেটারি সঞ্জয় দত্ত জানান, ধীরে ধীরে প্রায় বন্ধ হয়ে যাচ্ছে এই খেলা তাই খেলার প্রতি মানুষের মধ্যে আগ্রহ ফিরিয়ে আনতে তাঁরা এই উদ্যোগ নিয়েছেন। আজ এই কাবাডি টুর্নামেন্টে অংশ গ্রহন করেন মোট ৮ টি স্কুল। তার মধ্যে দুটি টিম আস্তে না পারায় ৬ টি স্কুল আজ এই খেলায় অংশ গ্রহন করে। ছয়টি স্কুলের খেলুয়ারদের মধ্যে খেলার শেষে প্রথম ও রানার্স কে পুরুস্কার দেওয়া হয়। এর পাশাপাশি খেলায় অংশ গ্রহণকারীদের সান্ত্বনা পুরুস্কার দেওয়া হয় খেলার উদ্যোক্তা লায়ন্স ক্লাব অফ মালদা লায়ন্স এর পক্ষ থেকে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/vApIjIHwTV0
মালদা