নিজের আম বাগানের গাছের আম অন্য এক ব্যাক্তি ভাঙায় তার প্রতিবাদ করাই ওই ব্যাক্তির সাথে বচসা বাধে এক মহিলার। অভিযোগ বচসার পর ধর্ষণের চেষ্টা ও মারধর করা হয় ওই মহিলাকে। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার অন্তর্গত কাঞ্চন টায়ার এলাকায়। পরিবার সূত্রে খবর এদিন আম বাগানে একাই ছিলেন ওই মহিলা। অভিযোগ সে সময় বুড়া ঘোষ নামে এক ব্যাক্তি বাগানে আসে এবং গাছ থেকে আম ভাঙে। তা দেখে ওই মহিলা বাধা দিতে যায় বুড়া ঘোষকে। অভিযোগ সে সময় বুড়া ঘোষ ধারালো অস্ত্র দিয়ে ওই মহিলার ওপর চড়াও হয় এবং তাকে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা করে ও মারধর করে। অচৈতন্য অবস্থায় ওই মহিলাকে বাগানে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এরপর তাকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে মালদা মেডিক্যাল চিকিৎসাধীন। এই ঘটনায় পরিবারেরে পক্ষ থেকে বুড়া ঘোষের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ার করা হয়েছে। ঘটনার তদন্তে পুলিশ।
মালদা