উত্তরদিনাজপুর

দুই নাবালিকাকে উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ রেলস্টেশন চত্বরে

দুই নাবালিকাকে উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ রেল স্টেশন চত্বরে। দুই ননাবালিকাকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে তাদের বাড়ি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে। একজন স্কুল ইউনিফর্ম পরে ও অপরজন সাধারণ ড্রেসে কালিয়াগঞ্জ রেল স্টেশন থেকে রাধিকাপুর-কাঠিহার প্যাসেঞ্জার ট্রেনে রওনা দেয় বলে জানা যায়। রাধিকাপুর-কাঠিহার ট্রেনে ওই দুই নাবালিকাকে দেখে সন্দেহ হয় অন্য যাত্রীদের। তারপর জিজ্ঞাসাবাদ করে তাদের কথার অসংগতি দেখে তাদের রায়গঞ্জের জি.আর.পি-এর হাতে তুলে দেয় যাত্রীরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কোথায় এবং কে এই দুই নাবালিকাকে নিয়ে যাচ্ছিল তা তদন্ত সাপেক্ষ।

        এবিষয়ে যাত্রী ঐশানী বাগচি জানিয়েছেন, ট্রেনে দুই নাবালিকাকে দেখে সন্দেহ হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করেন তিনি। ঐ দুই নাবালিকার কথা বলার অসংগতি লক্ষ করে তাদের রায়গঞ্জের জি.আর.পি-এর হাতে তুলে দেন। ট্রেনে গার্ডের বিনা নজরদারীর কারণেই এই রকম ঘটনা ঘটছে বলে তিনি মনে করেন।