কোচবিহার

জুয়ার ঠেকে হানা দিতে গিয়ে, দুই সিভিক ভলিন্টিয়ারকে পেটালো দুষ্কৃতিরা

জুয়ার ঠেকে হানা দিয়ে ফের আক্রান্ত পুলিশ। কোতোয়ালি থানার দুই সিভিক পুলিশকে পেটালো দুষ্কৃতিরা। কোতোয়ালি থানা সুত্রে জানা যায়, আহত দুই সিভিক ভলিন্টিয়ারের নাম প্রবীর ভদ্র ও অভিজিত সরকার। 

পুলিশ সুত্রে জানা যায়, কোচবিহারের রাজপ্রাসাদের পেছনে বৃহস্পতিবার রাতে বসেছিল জুয়ার আসর। সেখানেই হানা দেয় কোতোয়ালি থানার পুলিশ। আতঙ্কে জুয়ার আসরে থাকা এক যুবক পুলিশের হাত থেকে বাচতে প্রাসাদ লাগোয়া দিঘীতে ঝাপ দেয়। এরপর নিখোঁজ যুবকের খোজে শুরু হয় তল্লাশি। দমকল ও কোতোয়ালি থানার আরো পুলিস আসে ঘটনাস্থলে। যুবকের দিঘীতে ঝাঁপ দেওয়ায় পুলিশকে দোষারোপ করে বিক্ষোভে ফেটে পরেন স্থানীয়রা। রাতে কোতোয়ালি থানার পুলিশের সাথে থাকা দুই সিভিক ভলিন্টিয়ারকে বেধড়ক পেটায় উত্তেজিত স্থানীয়রা। মাথায় বুকে পিঠে এমনকি যৌনাঙ্গেও চোট পান দুজন। আহত দুই জন কোচবিহার এম জে এন হাসপাতালে চিকিৎসাধীন। রাতে মুশলধারে বৃষ্টিতে প্রাসাদ লাগোয়া দিঘীতে নিখোঁজ যুবকের তল্লাশি চালাতে বেগ পেতে হয় দমকলকে। সকাল থেকে দিঘীতে নেমেছে নৌকা। চলছে নিখোঁজের তল্লাশি।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/whKeO6x14DM