উত্তরদিনাজপুর

কালিয়াগঞ্জে অন্যান্য দল ছেড়ে ১৫০ জন মহিলা ও পুরুষের যোগদান তৃণমূল কংগ্রেসে

রবিবার দুপুরে ১২ টা নাগাদ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ৯ নং বরুনা গ্রাম পঞ্চায়েতের মহা পুখুর মোড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অঞ্চল পার্টি অফিসের শুভ উদ্বোধন করা হয়। তৃণমূল সমর্থকরা জানান এই এলাকায় তৃনমূলের কোন কর      ছিল না। তাই এদিন এই কার্যালয়টি উদ্বোধন করেন কালিয়াগঞ্জ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি দধি মোহন দেবশর্মা ও বৈশ্য, অঞ্চল সভাপতি বাজারু দেবশর্মা। 
            দলকে আরও শক্তিশালি করার উদ্দেশ্যে একটি যোগদান সভা আয়োজন করা হয়। গ্রামের মহিলা ও পুরুষদের নিয়ে এই সভাটী অনুষ্ঠিত হয়। বিভিন্ন দল ছেড়ে প্রায় ১৫০ মহিলা ও পুরুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। দল ত্যাগীদের হাতে পতাকা তুলে দেন কালিয়াগঞ্জ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি দধি মোহন দেবশর্মা, অঞ্চল সভাপতি বাজারু দেবশর্মা এছাড়াও উপস্থিত ছিলেন বিশব্জিত দেবশর্মা হেমন্ত দাস, বাপ্পা সরকার, রাজু ঘোষ অন্যানরা