চলতি মাসের ২১ শে জুলাই শহীদ দিবসকে সামনে রেখে মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল এক প্রস্তুতি সভা। কালিয়াচক এক নম্বর ব্লক এলাকায় একটি বেসরকারি হোটেলে আয়োজন করা হয়েছিল এই প্রস্তুতি সভার।
আগামী ২১ তারিখে শহীদ দিবস। সেই উপলক্ষে কোলকাতার ধর্মতলায় পশ্চিমবঙ্গ যুব তৃণমূল কংগ্রেসের ডাকে শহীদ সিবস পালন করা হয়। আর সেই শহীদ দিবসকে সাফল্য মন্ডিত করতে এদিন মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের ডাকে এক সভা অনুষ্ঠিত হয়ে গেল একটি বেসরকারি ভবনে। সভায় উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অম্লান ভাদুরি, সাধারন সম্পাদক তথা কাউন্সিলার প্রসেনজিৎ দাস, রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র সহ যুব তৃণমূল কংগ্রেস কর্মীরা। এদিনের সভায় আলোচ্য বিষয় ছিল আগামী ২১ শে জুলাই শহীদ দিবসকে কীভাবে সাফল্য মন্ডিত করা যায় অমর শহীদের শ্রদ্ধা জানাতে। সেই সভায় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।