মালদা

চকলেটের প্রলোভন দিয়ে শিশুকন্যাকে শারীরিক নির্যাতন। গ্রেফতার অভিযুক্ত

আট বছরের শিশু কন্যাকে শারীরিক নির্যাতন করার অভিযোগে আশু মাঝি নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করলো ইংরেজবাজার থানার পুলিশ। ঘটনাটি ইংরেজবাজার থানার মানিকপুর গ্রামের। পরিবার পক্ষ থেকে জানা গেছে এলাকায় জমিতে ছাগল নিয়ে খেলা করছিল এই কন্যাটি। সেই সময় আশু মাঝি(৬০) নামে এলাকার এক ব্যাক্তি চকলেটের প্রলোভন দিয়ে কন্যাটির উপর শারীরিক নির্যাতন করে। কন্যাটির চিৎকারে এলাকাবাসী বিষয়টি দেখে ফেলে। এরপর গ্রামের একটি ক্লাব সালিশী করে অভিযুক্ত ব্যাক্তিকে দুই হাজার জরিমানা করে বিষয়টি মিটিয়ে ফেলার চেষ্টা করে। এমনভাবে বিষয়টি মিটিয়ে নেওয়ার আপত্তি জানিয়ে ইংরেজবাজার থানার পুলিশের দারস্থ হয় পরিবার। পুলিশ অভিযোগ পেয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।