ভাঙন ও বন্যায় প্লাবিত এলাকার মানুষদের নিয়ে এক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করল ফারাক্কা এন.টি.পি.সি ও সিআইএসএফ কতৃপক্ষ। মালদার কালিয়াচক ৩ নম্বর ব্লকের পারলালপুর এলাকায় স্থানীয় রাধাগোবিন্দ মাঠে এদিন এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরটি করা হয়।পাশাপাশি এদিন সাফাই অভিযানও চালানো হয় এলাকায়।
জানাজায়, গঙ্গার ভাঙনে কালিয়াচক ৩ নম্বর ব্লকের পার অনুপনগর গ্রাম পঞ্চায়েতের শতাধিক পরিবার খতিগ্রস্থ হয়েছে। তাই তাদের পাশে দাঁড়াতে এদিন ফারাক্কা এন.টি.পি.সি-র পক্ষ থেকে এক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফারাক্কা এন.টি.পি.সি-র জেনারেল ম্যানেজার সুজিত কুমার, সিআইএসএফ কমাডেন্ট এ কে ঝাঁ ও শ্রীরুপা মিত্র সহ অন্যান্যরা। এদিন স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি শুকনো খাবার তুলে দেওয়া হয় ভাঙন কবলিত মানুষদের মধ্যে।