মালদা

কালিয়াচক থেকে বেআইনি ফেন্সিডিল সহ আটক এক ব্যাক্তি

আবার মালদার কালিয়াচক থেকে উদ্ধার হল বেআইনি ফেন্সিডিল। জানা যায় প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে কালিয়াচক থানার ভারত-বাংলাদেশ সীমান্তে কর্মরত ছিলেন স্নসানি বিওপির ২৪ নম্বর ব্যাটালিয়ানের জাওয়ানেরা। ঠিক সেই সময় বি এস এফ জাওয়ানদের চোখে ধুলো দিয়ে বাংলাদেশে ফেন্সিডিল পাচার করার জন্য এক যুবক সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করছিল বলে জানা যায়। বি এস এফ জাওয়ানদের সন্দেহ হলে ওই যুবককে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৯০০ বোতল বেআইনি ফেন্সিডিল। জানা গেছে, ধৃতের নাম আসরাফুল মিয়া। বাড়ি শশ্নানি এলাকাতেই। শুরু হয়েছে ঘটনার তদন্ত। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/5bnhQEfBU0A