মালদা

পুরাতন মালদার একটি কারখানায় চুরি, চুরি গেছে লক্ষাধিক টাকার জিনিস

শনিবার এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল একটি কুরকুরে কারখানায়। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা নারায়নপুর এলাকায়। জানা গেছে, ওই কারখানার ঘরের অ্যাডবেস্টার ভেঙে বেশ কিছু দুষ্কৃতি কারখানায় ঢুকে। এবং লক্ষাধিক টাকার জিনিস নিয়ে চম্পট দেয়। কারখানার মালিক রাহুল দাস জানান, কারখানায় লাগানো সি সি টিভি ক্যামেরা নষ্ট করে ওই দুষ্কৃতিরা চুরি করে। কারখানায় থাকা নগত ২ লক্ষ টাকা, একটি কম্পিউটার, একটি প্রিন্টার ও কারখানার কাজে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম সহ প্রায় ৫ লক্ষ টাকার জিনিস নিয়ে এদিন চম্পট দেয় ওই দুষ্কৃতির দল। এই চুরির ঘটনায় কারখানার মালিক মালদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ার করেন। তিনি জানান এই ঘটনার তদন্ত করা হক এবং তার হাড়িয়ে যাওয়া সমস্ত জিনিস ফিরিয়ে দেবার ব্যবস্থা করা হক বলে পুলিশের কাছে আবেদন করেন তিনি।