বামনগোলা ব্লকের পাকুয়াহাটের একটি বেসরকারী স্কুলের পক্ষ থেকে গুরুচাঁদের ১৭২ তম জন্ম জয়ন্তী উপলক্ষে এবং দোল উৎসব উপলক্ষে একটি শোভাযাত্রা করা হয়। শোভাযাত্রাটি বিদ্যালয় থেকে পাকুয়া বাজার পরিক্রমা করে বিভিন্ন এলাকা দিয়ে এসে পুনরায় শেষ হয় বিদ্যালয়ে। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা। ছোট ছোট পড়ুয়ারা রঙিন শাড়ি পরে বিভিন্ন সাজ সোজা পরে এই শোভাযাত্রায় অংশ নেই। কয়েকশো ছাত্রী হাতে লাঠি জোরা নিয়ে রাস্তা দিয়ে নাচ গানের মধ্যে দিয়ে উৎসাহের সাথে শোভাযাত্রায় অংশ নেয়।
মালদা