মালদা

বৈষ্ণব নগরে জাতীয় সড়কের ধার থেকে উদ্ধার এক অঞ্জাত পরিচয় ব্যক্তির দেহ

জাতীয় সড়কের ধার থেকে এক অঞ্জাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল বৈষ্ণব নগরের সতেরো মাইল এলাকায়। রাতেই মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে বৈষ্ণব নগর থানার পুলিশ।

         স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে বৈষ্ণবনগর থানার সতেরো মাইল এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কের ধার থেকে ক্ষত-বিক্ষত অবস্থায় এক বৃদ্ধকে পড়ে থাকতে দেখতে পান এলাকার মানুষজন। খবর ছড়াতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। খবর দেওয়া হয় থানায়। পরে পুলিশ এসে বৃদ্ধকে উদ্ধার করে বেদ্রাবাদ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানায়। বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/d8limX4P3i0