মালদা

ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রাক মুহূর্তে বোমা তৈরির সময় ধৃত সাত দুষ্কৃতি

ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের এক দিন আগে বমা তৈরি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল সাত জন দুষ্কৃতি। গোপন সূত্রে খবর পেয়ে বামনগোলা থানার পুলিশ শুক্রবার রাতে ওই দুষ্কৃতিদের গ্রেপ্তার করে। উদ্ধার হয় বোমা তৈরির যাবতীয় সরঞ্জাম। শনিবার ধৃতদের মালদা জেলা আদালতে তোলা হয়। 

         জানা গেছে, বামনগোলা ব্লকের জগদল্লা গ্রাম পঞ্চায়েতের আশ্রমপুর গ্রামের একটি বাড়িতে আট জন দুষ্কৃতি বোমা তৈরি করছিল। গোপন সূত্রে খবর পেয়ে বামনগোলা থানার পুলিশ সেখানে হানা দেয়। শুক্রবার রাতে সেখানে হানা দিয়ে দুষ্কৃতিদের মধ্য থেকে সাত জন দুষ্কৃতিকে গ্রেপ্তার করে, যদিও এক দুষ্কৃতি পালিয়ে যায় বলে খবর। শনিবার ধৃতদের মালদা জেলা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ধৃতদের নাম সুজন হালদার(১৯), সাগর হালদার(২১), অভিজিৎ বেইন (৩৪), গোকুল হালদার(২৬),  স্নেহাশিস সরকার (২৬), উজ্জ্বল সরকার (৩৪), রাম দাস (৩৮)। ঘটনায় ঘৃতদের বাড়ি বামনগোলা, সোলাপুর, উত্তরপাড়া, আলালের পাবনা পাড়া, পাকুয়াহাটের সুভাষপল্লী এলাকায়।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 

https://www.youtube.com/embed/y9XQcD-jaq8