উত্তরদিনাজপুর

ইসলামপুর ব্লকের সরকারি কৃষি বাজার থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ

এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের মিলন পল্লী এলাকায় অবস্থিত সরকারি কৃষি বাজারে। বুধবার সকালে কৃষি বাজারের ব্যবসায়ীরা অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ দেখতে পায়। বিষয়টি জানাজানি হতেই এলাকার লোকেরা ভির জমায়। খবর দেওয়া হয় ইসলামপুর থানার পুলিশকে। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। স্থানীয় ব্যাবসায়ীরা জানান বিগত কয়েক মাস ধরেই সেই অজ্ঞাত পরিচয় মহিলাকে দেখতে পাওয়া যায়। দেখে মনে করা হচ্ছে মহিলাটি মানসিক ভারসাম্যহীন। তার নাম ও পরিচয় জিজ্ঞাসা করা হলেও সে কখনো বিহারের জামসেদপুর বলত। এখানকার ব্যবসায়ীরা খাবার দিত তা খেয়েই দিন কাটাতো ওই মহিলার। ঘটনার তদন্তে পুলিশ।