অবৈধ ভাবে ভারত বাংলাদেশ সীমান্ত পাড়ারারের সময় বিএসএফ জাওয়ানদের হাতে ধরা পড়ল একটি মেয়ে।ওই মেয়ের নাম মৌসুমী মন্ডল (২০), বাড়ি কালিয়াচক থানার অন্তর্গত উমা কান্ত টোলার মিলিক সুলতানপুর এলাকায়।
জানা যায়, শনিবার রাতে মৌসুমী মন্ডল অবৈধ ভাবে মিলিক সুলতানপুর বিওপি পার করে বাংলাদেশের দিকে যাচ্ছিল। সেই সময় সীমান্তে কর্মরত বিডিআর-র জাওয়ানেরা মৌসুমী মন্ডলকে ধরে ফেলে। এরপর বিডিআর-এর জাওয়ানেরা মৌসুমী মন্ডলকে মিলিক সুলতানপুর বিওপির বিএসএফের ২৪ নম্বর ব্যাটালিয়ানের জাওয়ানদের হাতে তুলে দেয়। অবৈধ ভাবে সীমান্ত পাড়ারারের জন্য তাকে আজ মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ।