উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের উন্নয়নকে এগিয়ে নিয়ে এবং তার সাথে শহরকে যানজট মুক্ত করতে পৌরপতি কার্তিক পালের হাতে বহু মূল্যের জমি তুলে দিল ট্রাক মালিকদের নিয়ে গড়া ট্রাস্টি বোর্ড।কালিয়াগঞ্জের পৌর এলাকার ১৭ নম্বর ওয়ার্ডে রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সড়কের পাশে দুই কোটি টাকা মূল্যের ৬২ শতক জমি শুক্রবার দুপুরে দানপত্রের মাধ্যমে পৌর প্রধানের হাতে তুলে দেওয়া হল। কালিয়াগঞ্জ ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ইউনাইটেড ট্রান্সপোর্ট অপারেটর সার্ভিস ও অয়েলফেয়ার ট্রাস্টের তরফে এই জমি পৌরসভাকে দান করা হল। কালিয়াগঞ্জের ট্রাক মালিকদের স্বার্থে এই জমিতে ট্রাক টামির্নাল গড়বে পোউরসভা। এদিন কালিয়াগঞ্জ পৌরসভায় এক অনুষ্ঠানের মাধ্যমে এই জমির দানপত্র দলিল পৌরপ্রধানের হাতে তুলে দেয় ট্রাস্টি বোর্ডের কর্মকর্তা ও সদস্যরা। পৌরসভার রতফে পৌরপ্রধান ছাড়াও উপস্থিত পৌর নির্বাহীক আধিকারিক জনার্ধন বর্মন, পৌর কাউন্সিলার মিলন বিশ্বকর্মা অমিত দেবগুপ্ত ও গদাধর বর্মন সহ পৌর কর্মীরা। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনাইটেড ট্রান্সপোর্ট অপারেটর সার্ভিস ও ওয়েল ফেয়ার ট্রাস্টের সভাপতি সুনীল সরকার, কার্যকারী সভাপতি দেবব্রত রায়, সম্পাদক কিষান জৈন, রামানন্দ রায় সহ আরো বেশ কিছু সদস্য।
জমি দান পত্রের পর পৌরপ্রধান কার্তিক পাল সহ উপস্থিত কাউন্সিলারেরা দান করা জমির পরিদর্শনে যান।কার্তিক বাবু জানান আগামী দিনে শহরের উন্নয়ন ও যানজট মুক্ত শহর গড়তে কালিয়াগঞ্জ ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ইউনাইটেড ট্রান্সপোর্ট অপারেটর সার্ভিস ও অয়েলফেয়ার ট্রাস্টের তরফে ৬২ শ্তক জমি পৌরসভাকে দান করা হল। আগামীতে পৌরসভার পক্ষ থেকে ট্রাক ট্রার্সমিনার্স গড়া হবে।
অপরদিকে ইউনাইটেড ট্রান্সপোর্ট অপারেটর সার্ভিস ও ওয়েল ফেয়ার ট্রাস্টের কার্যকারী সভাপতি দেবব্রত রায় জানান তাঁদের ইচ্ছা ছিল ট্রাক ট্রার্সমিনার্স তৈরী করার। কিন্তু অনেক সমস্যার জন্য তৈরী করা হয়ে ওঠেনি। কালিয়াগঞ্জের পৌরপ্রধান কার্তিক পাল শহরের উন্নয়নের জন্য অনেক প্রকল্প গ্রহণ করেছেন।তাই তাদের সাথে হাত মিলিয়ে উন্নয়নের স্বার্থে তাঁদের ৬২ শ্তক জমি পৌরসভাকে দান করা হল। আগামীতে পৌরসভার পক্ষ থেকে ট্রাক ট্রামিনার্স তৈরী হবে।এতে শহরের ব্যবসায়ীদের সুবিধা হবে।