উত্তরদিনাজপুর

বন ভোজনে আনন্দ না নিতে পারলেও অন্যান্যদের ফেলে যাওয়া উচ্ছিষ্ট পরিষ্কার করে আনন্দিত আমরা ঃ আই সি বিচিত্র বিকাশ রায়

সাধারন মানুষ পুলিশকে এক অন্য দৃষ্টি ভঙ্গিতে দেখতে অভ্যস্ত। পুলিশ যে এই সমাজের মানুষ অন্যান্য মানুষের মতো। বছরের শেষ পর্যায় আসায় এখন সকল মানুষ চোড়ই ভাতি কিংবা বন ভোজনে ব্যস্ত থাকে নিজেদের পরিবারের লোকেদের সাথে কিংবা বন্ধু বাধবদের সাথে। পুলিশ সে সব অনন্দ থেকে বঞ্চিত থাকে। পুলিশ চোড়ই ভাতি কিংবা বন ভোজন আনন্দ না নিতে পারলেও তাদের পড়ে থাকা উচ্ছিষ্ট পরিষ্কার করে। যেমন বাগান থেকে ফুল তোলার মতো। শনিবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার আইনি বিচিত্র বিকাশ রায়ের নেতৃত্বে পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ারদের সাথে নিয়ে পিকনিক স্পট ধামজা ফরেস্ট সাফাই অভিযান করে। ফরেস্টে ২৫ শে ডিসেম্বর পিকনিক করা সাধারন মানুষের উচ্ছিস্ট গুলি সাফাই করে তাতে আগুন ধরিয়ে দিয়ে পরিষ্কার করে। থানার আইনি বিচিত্র বিকাশ সাহা ,থানার টাউন বাবু নিজে হাতে ঝাটা নিয়ে সাফাই অভিযানে নামেন।
 
        থানার আই সি বিচিত্র বিকাশ রায় জানান, জেলা পুলিশ সুপার শ্যাম সিং -এর নির্দেশে কালিয়াগঞ্জের ধামজা ফরেস্ট সাইফাই করা হয়। পুলিশ যে সমাজের অঙ্গ তারাও সমাজের মানুষ,তারা পিকনিক না করতে পারলেও তাদের ফেলে দেওয়া উচ্ছিষ্ট পরিস্কার করে কিছুটা আনন্দ উপভোগ করে থাকেন তারা। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/e7kvwVnyIaA