রবিবার মালদা জেলা ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ১৫ তম এম.আর মালদা বডি বিল্ডিং চ্যাম্পিয়ান অনুষ্ঠানের আয়োজন করা হয় শহরের বৃন্দাবনী ময়দানে। এদিনের এই চ্যাম্পিয়ানশিপে হাজির ছিলেন বিশিষ্ট সমাজসেবী ডাঃ ডি সরকার, ডি.এস.এ আধিকারিক শুভেন্দু চৌধুরী সহ আরও অনেকেই। এদিন মালদা জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১০০ জন প্রতিযোগী অংশ গ্রহন করে বলে যানা যায়। এদিনের এই বডি বিল্ডিং চ্যাম্পিয়ানশিপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত বিশিষ্টরা।
মালদা