উত্তরদিনাজপুর

শিক্ষকদের অনিয়মিত উপস্থিতির বিরুদ্ধে গ্রামবাসীদের বিক্ষোভ উত্তর দিনাজপুর জেলার সাহাপুর প্রাথমিক বিদ্যালয়ে

এক শিক্ষকের দীর্ঘ অনুপস্থিত ও কিছু শিক্ষকের অনিয়মিত উপস্থিতি অভিযোগ উঠল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফা নগর গ্রাম পঞ্চায়েতের অধিন সাহাপুর প্রাথমিক বিদ্যালয়ে। আর এই অভিযোগ তুলে স্কুলে বিক্ষোভ দেখান অভিভাবকেরা। এদিনও পড়ুয়ারা সময় মতো স্কুলে আসলেও দেখা মেলেনি শিক্ষক শিক্ষিকাদের। কিন্তু সাড়ে এগাড়োটা বেজে পার হবার পর এক শিক্ষিকা স্কুলে এসে হাজির হন। কিন্তু ওই টুকুই, দেখা মেলেনি অন্যান্য শিক্ষকদের। এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন অভিভাবকরা। স্কুলে মোট শিক্ষক ৬ জন ও শিক্ষিকা ২ জন রয়েছে। আর ছাত্র- ছত্রীর সংখ্যা আনুমানিক ১৫০ জন। অভিযোগ, এক সঙ্গে কোন দিন এই ৮ জন শিক্ষক-শিক্ষিকাকে স্কুলে উপস্থিত থাকতে দেখা যায়নি। শুধু তাই নয় এক শিক্ষক কামরুল জামালের বিরুদ্ধে অভিযোগ জড়ালো উনি গত ৭ বছর ধরে গরহাজির। আর এই অভিযোগ তুললেন অভিভাবক থেকে শুরু করে স্কুলের পড়ুয়ারা। অভিভাবকদের আরো অভিযোগ বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিরা না আসায় ছাত্র- ছাত্রীদের পড়াশুনা লাটে উঠেছে। মিড-ডে-মিলের রান্নাও ভালো দেওয়া হয় না। তাই এই সকল শিক্ষক- শিক্ষিকাদের কঠোর শাস্তির দাবিতে সরব হয় গ্রামবাসিরা।

        এই বিষয়ে মুসলীম আহমেদ নামে এক অভিভাবকের অভিযোগ, সরকার শিক্ষার মান উন্নয়নের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে সেখানে দাঁড়িয়ে কিছু শিক্ষক-শিক্ষিকাদের জন্য এমন অবস্থার মধ্যে পড়তে হচ্ছে তাদের ছেলে-মেয়েদের। এই সব শিক্ষক শিক্ষিকাদের শাস্তির দাবি তোলেন তারা।

         অপরদিকে ইয়াসমিন নামে এক ছাত্রী জানান, তাদের স্কুলে পড়াশুনা ভালো করে হয় না। শিক্ষিক- শিক্ষিকারা ঠিক মতো স্কুলে আসে না। আর এক শিক্ষক গত ৭ বছর ধরে স্কুলে আসে না। তাকে কোন দিনও দেখা যায়নি। 

        এদিকে এই বিষয়ে কালিয়াগঞ্জের বিডিও মহম্মদ জাকারিয়াকে জানানো হলে তিনি জানান শিক্ষক- শিক্ষিকাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ ক্ষতিয়ে দেখা হবে। এই বিষয়ে তিনি ১ নম্বর অবর বিদ্যালয় পরিদর্শকে নির্দেশ দিবেন বলে আশ্বাস দেন।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/8KLp5gfFmhk