এ যেন কোন রুপ কথার গল্প। বৃষ্টির সাথে আকাশ থেকে হল মাছের বৃষ্টি। এমনই এক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরাতন মালদার মকাতিপুর কলোনিতে। এলাকাবাসীদের দাবি মঙ্গলবার রাত ১০ টা নাগাদ বৃষ্টি হচ্ছিল। আর সেই সময় বৃষ্টির জলের সাথে সাথে আকাশ থেকে পরছিল কই মাছ। এলাকাবাসীরা জানান তারা রাতে প্রায় ৫০ থেকে ৬০ জন বৃষ্টি পড়ার সময় মাছ কুড়িয়েছেন। বৃষ্টির পড়ার সময় কই মাছ পড়ার রহস্যটা কি তা এখনো জানা যায়নি।
মালদা