মালদা

মা সরস্বতীর আরাধনায় আজ থেকেই মেতে উঠেছেন জেলাবাসী

সরস্বতী পুজো আসছে। তার কিছুটা আগাম বার্তা পলাশ গাছে ফুল ফুটতে শুরু করা থেকে পাওয়া যায়। যে কোন শিক্ষা প্রতিষ্ঠান হক বা বাড়ি আজকের
এই দিনটার আশার অপেক্ষায় বসে থাকে অনেকেই। দিনটি হল সরস্বতী পুজা। স্কুল থেকে কলেজ সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা এই দিনটি
উৎসাহের সাথে পালন করে থাকে। আজ সকাল ১২.৫০ থেকে শুরু হয়েছে পঞ্চমী তিথি। আর সেই তিথিতেই বাড়ি থেকে ক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান
সমস্ত যায়গায় শুরু হয়েছে সরস্বতী পুজো। তেমনই মালদা শহরের বিভিন্ন যায়গায় আজ দেখা গেল মা সরস্বতীর পুজো দিতে। আজ থেকে জেলাবাসী মেতে উঠেছেন মা সরস্বতীর আরাধনায়। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/cW4L-HuFvxs