গোপন সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ লক্ষ্মীপুর ও সুকদেবপুর এলাকায় অভিযান চালায়। সেখান থেকে দুই মদ বিক্রেতা মহিলা সহ ১৪ জনকে পুলিশ গ্রেফতার করে। আর সেখান থেকে উদ্ধার করা হয় ২০০ বোতল দেশী ও বিদেশী মদ। পাশাপাশি এদিন অন্যদিকে গলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে ৩৫ বোতল মদ সহ গ্রেফতার করে এক ব্যাক্তিকে। ধৃতদের প্রত্যেককে আজ মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ।