জেল হেফাজতে থাকা কর্মীর রেহায়ের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ সিটুর তেলের ট্রাঙ্কারের চালক ও খালাসিদের। পুরাতন মালদার বুলবুলি মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা। জানা যায়, বেশ কয়েক দিন আগে হরিশ্চন্দ্রপুর কোবরা এলাকায় দিয়ে বিক্রম সিংহ একটি ট্রাঙ্কার নিয়ে যাচ্ছিল। সে সময় তাঁর ট্রাঙ্কারের ধাক্কায় মৃত্যু হয় এক স্কুল পড়ুয়ার। এই ঘটনায় তাঁর উপর ২২৯ ও ৩০৪ ধারায় মামলা রুজি হয়। বর্তমানে সে জেল হেফাজতে রয়েছে।
তাঁর উপর রাজি করা ৩০৪ ধারা বাতিলের দাবিতে এবং তাঁকে যেন জামিন দেওয়া হয় তাঁর দাবিতে সিটুর তেলের ট্রাঙ্কারের কর্মীরা নিজেদের সমস্ত কাজ বন্ধ করে আজ পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। আজ এই অবরোধে নেতৃত্ব দেন সিটুর নেতা অতুল সরকার এবং পৌরসভার বামফ্রন্ট কাউন্সিলার সুজন সাহা।