সারা দেশের সাথে সংখ্যালঘু অধ্যুষিত মালদা জেলার বিভিন্ন প্রান্তে পবিত্র ইদুল ফেতরের নামাজ পাঠ করা হয় আজ। মালদা শহরের স্টেশন রোড সংলগ্ন ইদগাহ ময়দানে কয়েক হাজার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এক সাথে নামাজ পাঠ করেন। পাশাপাশি পশ্চিমবাংলার দ্বিতীয় বৃহত্তম ঈদগাহা ময়দান সুজাপুর নয়মৌজা ইদগাহা ময়দানে লক্ষাধিক মানুষ এক সাথে নামাজ পরেন। এছাড়াও কালিয়াচক, মানিকচক, গাজোল, পুরাতন মালদা সহ জেলার বিভিন্ন প্রান্তে এই ঈদের নামাজ আদায় করেন। ঈদ উপলক্ষে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে করা নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। ইংরেজবাজার পৌরসভার উপ পৌরপ্রধান দুলাল সরকার বলেন ঈদ হল সাম্প্রদায়িক সম্প্রিতির উৎসব। প্রতিবছরের মত এবছরও মুখ্যমন্ত্রীর নির্দেশে শহরের ঈদগাহ ময়দান গুলির পাশে পুরসভা ও দলীয় ভাবে পরিসেবা কেন্দ্র খোলা হয়েছে। পাশাপাশি জেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান তথা বিধায়ক নীহার রঞ্জন ঘোষ এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র সহ অন্যান্যরা।
পাশাপাশি এদিন পুরাতন মালদার মঙ্গলবাড়ি পাড়া সম্বন্ধি ঈদ গাহ ময়দানে এদিন বহু মানুষ এক সাথে নামাজ পরেন। শেষে প্রত্যেককে মিষ্টি মুখ করানো হয়।এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরাতন মালদার বিধায়ক ভুপেন্দ্র নাথ হালদার, পুরাতন মালদার চেয়ারম্যান কার্তিক ঘোষ এছাড়াও আরও অনেকে।