মালদা

পুরাতন মালদার বেশকিছু অঞ্চলে আলু মজুত রাখার সমস্যা নিয়ে মাথায় হাত আলু চাষিদের

চলতি বছরে পুরাতন মালদা ব্লকে প্রায় ৩৫০০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। যা গত বছরের তুলনায় প্রায় ১৪০০ হেক্টর বেশি। গত বছরের তুলনায় এবার কৃষকেরা বেশি পরিমাণে আলুর চাষ করলেও বাজারে দাম রয়েছে যথেষ্টই। কারন যে পরিমাণে আলু চাষ হয়েছে সেই পরিমান ফলন নেই। বিঘা প্রতি ফলন কম। দামের দিক থেকে কিছুটা আশা জাগালেও আলুর রক্ষণা - বেক্ষন নিয়ে সমস্যায় পড়েছেন আলু চাষিরা। চাষিদের কথাই, তারা আলু মজুত করে রাখতে পারছেন না। তার উপর আবার হীমঘড়ে বন্ড ঠিক মতো পাওয়া যায়না। বেশি টাকা দিয়ে বন্ড কিনতে হচ্ছে। যার ফলে প্রচুর সমস্যায় পড়েছেন তারা। 
যদিও আগের বারের ঋণ এবার কিছুটা হলেও তারা শোধ করতে পারবেন বলে মনে করছেন।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/OUGE1ARjyQs