যখন সব দিকে জল কমছে তখন নতুন করে প্লাবিত হল চাঁচল ২ নম্বর ব্লকের গৌড়হন্ড গ্রাম পঞ্চায়েত এর চারটি গ্রাম। তার মধ্যে বরলিয়া, সতি ভেস্টপাড়ায় বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে। বিহার ফুলহার মহানন্দা এর জল যেন গ্রামে না ঢুকে তার জন্য একটি সুইচ গেট রয়েছে বিহারের দিকে। সেই গেট খুলে দেওয়ায় মহানন্দার জল ঢুকে নতুন করে প্লাবিত হয়েছে অনেক গ্রাম। মালতিপুরের প্রাক্তন বিধায়ক রহিম বক্সি প্লাবিত এলাকা পরিদর্শন করে বলেন নতুন করে যারা প্লাবিত হয়েছে তাদের জন্য ত্রানের কোন ব্যাবস্থা করা হয়নি এখনও প্রশাসনের পক্ষ থেকে। এমনকি পুনরায় এই ভাবে আচমকা জল ঢুকে যাওয়ায় জমির প্রচুর ক্ষতি হয়েছে। সেই ক্ষতির দৃশ্য দেখে নিজেকে সামলাতে না পেরে বৈদ্যনাথ প্রামানিক নামে এক গ্রামবাসীর হার্ট এটাক হয়। নৌকার ও চিকিৎসার কোন ব্যবস্থা না থাকায় ধীরে ধীরে মৃত্যু কলে ঢলে পরেন বৈদ্যনাথ প্রামানিক। চিকিৎসার অভাবে ছতপট করতে করতে পরিবারের সামনেই মৃত্যু হয় তার।
মালদা