গলায় কাপড়ের ফাঁস দেওয়া অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার। শুক্রবার এমন ঘটনাটি ঘটেছে গাজোল ব্লকের পাণ্ডুয়া অঞ্চলের মজলিশবাগ গ্রামে। মৃতের নাম শহিদ সরকার (৪০), বাড়ি পাণ্ডুয়া অঞ্চলের মজলিশবাগ গ্রামে। জানা গেছে, শহিদবাবু প্রায় মদ্যপ অবস্থায় বাড়িতে এসে তার স্ত্রী কৌশল্যা সরকারকে মারধোর করত বলে অভিযোগ। যার জন্য তার স্ত্রী বাপের বাড়ি চলে যায়। এরপর থেকে সে বাড়িতে একাই থাকত। বৃহস্পতিবার রাতে শহিদ সরকার মদ্যপ অবস্থায় বাড়ি ফেরে বলে জানা যায়। শুক্রবার সকালে শহিদ সরকারের ছোট মেয়ে ও জামাই বাড়িতে আসে জলসেচ করা মেশিনের তেল নেবার জন্য। বাড়িতে এসে দেখে ঘর বন্ধ। বিস্তার ডাকাডাকি করলেও কোন সাড়া না পাওয়ায় দরজা ভেঙে ঘরে ঢুকে ছোট মেয়ে ও জামাই। স্ত্রীর শাড়ি গলায় জড়ানো অবস্থায় শহিদ সরকারের ঝুলন্ত দেহ দেখতে পায়। পরে গাজোল থানায় খবর দেয় তারা। যদিও দেহটি তারা উদ্ধার করে গাজল গ্রামীন হাসপাতালে নিয়ে আসেন। পরে সেখান থেকে গাজল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
এবিষয়ে মৃতের ছোটো জামাই জনক চৌধুরী জানিয়েছেন, ঘরে গিয়ে সে গলায় কাপড় দিয়ে শশুড়ের ঝুলন্ত দেহ দেখতে পান। তারপর তারা গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। সেখান থেকে গাজোল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
এবিষয়ে মৃতের ছোটো মেয়ে সম্পা সরকার জানান, প্রায় তাদের পরিবারে অশান্তি লেগে থাকত। এদিন তারা জলসেচ মেশিনের তেল আনার জন্য বাড়িতে গিয়ে এই অবস্থা দেখতে পায়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/0NpD5ldKu64