উত্তরদিনাজপুর

অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে রায়গঞ্জে বৈঠক করলেন কৃষি বিপন্ন মন্ত্রী

শুক্রবার উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক আধিকারিক ও কৃষি বিপন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে রায়গঞ্জ কর্নজোড়ায় বিবেকানন্দ হলে এক বৈঠকে এমন হুঁশিয়ারি দিলেন বিভাগীয় মন্ত্রী তপন দাশগুপ্ত। জানা গেছে, রাজ্যের মানুষ ভালো খাবে আর ভালো থাকবে, কিন্তু বিভিন্ন সময়ে অভিযোগ উঠে এসেছে যে কিছু অসাধু ব্যবসায়ী একটু বেশি মুনাফা লাভের জন্য মানুষের জীবন নিয়ে খেলা করে। তারা বিভিন্ন শাক সব্জি থেকে শুরু করে ফলমূলে ক্যেমিক্যল যুক্ত রঙ মেশায়। সেই রঙ মেশানো খাবার খেলে আমাদের শরীরে নানা ধরনের অসুখ বিশুখ হতে পারে। সেই সব অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন রাজ্যের কৃষি বিপন্ন মন্ত্রী তপন দাশগুপ্ত। 

        এবিষয়ে রাজ্যের কৃষি বিপন্ন মন্ত্রী তপন দাশগুপ্ত জানিয়েছেন, ভেজাল ও কেমিক্যাল যুক্ত রঙ মেশানো সব্জি বাজারে দেখলেই তা বাজেয়াপ্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। মূখ্যমন্ত্রীর মমতা বন্ধ্যোপাধ্যায়ের নির্দেশে এই সব অসাধু ব্যবসায়ীদের কোন মতে বরদাস্থ্য করা যাবে না। এই জেলার এখোন সব্জি কিংবা ফলে ক্যেমিক্যাল রঙ মেশানোর অভিযোগ উঠে আসে নি। তবু জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/sK-so_lM9Uw