প্রতি বছরের ন্যায় এবারও প্রাথমিক শিক্ষকদের তৃণমূলের সংগঠন প্রাথমিক শিক্ষা সেলের উদ্যোগে এদিন অনুষ্ঠিত হল তৃতীয় সম্মেলন। কালিয়াচক ৩
নম্বর ব্লকের গোলাপগঞ্জ শাখার উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন মালদা জেলা প্রাথমিক শিক্ষা সেলের চেয়ারম্যান আশিস কুন্ডু, প্রাথমিক
শিক্ষা সেলের সভাপতি আইনুল হক, গোলাপগঞ্জ চক্রের চেয়ারম্যান মহিবুর রহমান, শিক্ষকদের নেতা মাসিদুর রহমান সহ অন্যান্যরা। গলাপগঞ্জ জুনিয়ার বেসিক বিদ্যালয়ে আয়োজিত এই সম্মেলনে স্থানীয় সাতটি পঞ্চায়েতের ৫৮টি প্রাথমিক বিদ্যালয়ের মোট ২৫৪ জন শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেন। এদিনের এই সম্মেলনে প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/E2c4unoCA64