মালদা

গাজোল ব্লককে ঘোষণা করা হল নির্মল ব্লক হিসেবে, দেওয়া হল স্মারক লিপি

পশ্চিমবঙ্গ সরকার এর মিশন নির্মল বাংলা প্রকল্পের অধীনে নির্মল গাজোল উৎসবে গাজোল ব্লককে ঘোষণা করা হল নির্মল ব্লক হিসেবে। আজ এই উপলক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত মালদা জেলা শাসক কৌশিক ভট্টাচার্য এই ঘোষণাটি করেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পুলিশ সুপার অর্ণব ঘোষ, গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি প্রভাত পোদ্দার, সহ সভাপতি রতন রায়, মালদা জেলা শিক্ষা কর্মাধ্যক্ষ, দিলরুবা ইয়াসমিন, গাজোল ব্লকের বিডিও বিষ্ণুপদ চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী রঞ্জিত বিশ্বাস, প্রাক্তন বিধায়ক সুশীল চন্দ্র রায়, বিভিন্ন অঞ্চলের প্রধান সহ অন্যান্যরা। 

        আজ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাঁওতাল নাচ ও করা হয়। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে। গাজোলের ১৫ টি অঞ্চল নির্মল হয়েছে তাদের প্রতিটি অঞ্চল এবং গাজোল ব্লককে নির্মল স্মারক লিপি তুলে দেওয়া হয়। আজ এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কৃষি বিভাগ, মহাত্মাগান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান সুনিশ্চিত প্রকল্প, সমাজ কল্যান দপ্তর কন্যাশ্রী প্রকল্প, তথ্য মিত্র কেন্দ্র সহ বহু স্টল করা হয়।