উত্তরদিনাজপুর

নোট বাতিলের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে তৃনমূলের কালা দিবস পালন ও প্রতিবাদ মিছিল উত্তর দিনাজপুরে

নোট বাতিলের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে তৃনমূলের কালা দিবস পালন ও প্রতিবাদ মিছিল। সারাদেশের সাথে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে প্রতিবাদ মিছিল করল তৃনমূল কংগ্রেস। পাঁচশো ও হাজার টাকার নোট বাতিলের বিরুদ্ধে কালা দিবস উজ্জাপন। আজ দুপূরে ব্লক ও শহর তৃনমূল কংগ্রেসের উদ্যোগে কালিয়াগঞ্জের রানিং বুলেট ক্লাব ময়দান থেকে কয়েক হাজার মানুষদের সাথে নিয়ে ফ্লাগ, ফেস্টুন সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতলিকা নিয়ে প্রতিবাদ মিছিল শহর পরিক্রমা করে। প্রতিবাদ মিছিল শেষ হয় মহেন্দ্রগঞ্জ নাট মন্দির ময়দানে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে। এই বিক্ষোভ সমাবেশে তৃনমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতলিকা দাহ করা হয়। এদিনের প্রতিবাদ মিছিলে ছিলেন রাজ্য তৃনমূল সম্পাদক অসীম ঘোষ, ব্লক তৃনমূল সভাপতি দধীমোহন দেবসর্মা ও শহর সভাপতি জয়ন্ত সাহা, কালিয়াগঞ্জ পৌরপতি কার্তিক পাল, পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ্য সহ আরো অনেকে। উপস্থিত সকলেই জালাময়ী বক্তব্য রাখেন নোট বাতিলের বিরুদ্ধে।