উত্তরদিনাজপুর

বধূহত্যার অভিযোগে তিন মাস জেল খাটার পর বাড়িতে এসে আত্মঘাতী যুবক

বধূহত্যার অভিযোগে তিন মাস জেল খাটার পর জামিনে ছাড়া পেয়ে এসে নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মঘাতী হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর রায়গঞ্জের কাঞ্চনপল্লী এলাকায়।পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ওই যুবকের নাম প্রশান্ত আদিত্য। পেশায় নাপিতের কাজ করত।

            উল্লেখ্য, গত চার মাস আগে স্ত্রী বর্ণালী সাহাকে মেরে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছিল সে। শ্বশুর বাড়ির লোকেদের এই অভিযোগের ভিত্তিতে তারপর তিন মাস জেলও খেটেছে প্রশান্ত আদিত্য। জামিনে মুক্তি পাওয়ার পর বাড়ীতে এসে আত্মঘাতী হয় সে। এই ঘটনা জানাজানি হতে হইচই পরে যায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানার পুলিশ। পরে মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরিবার সূত্রে জানা গেছে প্রশান্ত যদি সত্যি তার স্ত্রীকে খুন করত তাহলে নিজে আত্মহত্যা করত না। গোটা ঘটনার তদন্তে নেমেছে রায়গঞ্জ থানার পুলিশ।