উত্তরদিনাজপুর

ভাগাড়ের পচা মাংসের রেশ মালদা জেলার পর এবার রায়গঞ্জে

ভাগাড়ের পচা মাংস নিয়ে গোটা রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়েছে। সেই মতো মঙ্গলবার মালদা জেলায় বিভিন্ন হোটেলে তল্লাশি চালানোর পর এবার এই রেশ এসে পড়ল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ এলাকায়। সেই মতো বুধবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পুরসভা ও পুলিশ-প্রশাসনের উদ্যোগে বিভিন্ন হোটেল ও রেস্তরাঁতে শুরু হয় অভিযান। যদিও বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তেমন কিছুই পাইনি বলে জানা যায়। এদিনের অভিযানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুরসভার উপ-পুরপ্রধান অরিন্দম সরকার ও রায়গঞ্জ থানার আই.সি সুশান্ত বিশ্বাস। 

          এবিষয়ে উপ-পুরপ্রধান অরিন্দম সরকার জানান, রাজ্যে যেভাবে ভাগাড়ের পচা মাংসকে ঘিড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। যাতে রায়গঞ্জের কোন হোটেল ও রেস্তরাঁয় এই ধরনের মাংস বিক্রি না হয় সেই কারণে এই অভিযান চালানো হয়। পাশাপাশি সাধারন মানুষের কাছে বার্তাও দেন খাবার খাওয়ার আগে ভালো করে যাচাই করে খাবেন।

          এবিষয়ে আই.সি সুশান্ত বিশ্বাস জানান, পুরসভার সাথে যৌথ উদ্যোগে বিভিন্ন হোটেল ও রেস্তোরায় অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে তেমন কিছুই পাওয়া যায়নি বলে তিনি জানান।