দক্ষিনদিনাজপুর

দক্ষিণ দিনাজপুর জেলায় ভোটের বলি আরও এক, উত্তেজনা দক্ষিণ দিনাজপুর জেলার দুর্গাপুর এলাকায়

দক্ষিণ দিনাজপুরে ভোটের বলি বেড়ে হল চার। সোমবার জেলায় তিন জনের মৃত্যুর পর আরো এক জনের মৃত্যু হল মঙ্গলবার। মৃতের নাম জিল্লুর রহমান(৪৮), বাড়ি তপনের দুর্গাপুর এলাকায়। অভিযোগ সোমবার ভোটের দিন স্থানীয় তৃণমূল নেতা জিল্লুর রহমানকে দুস্কৃতিরা বাঁশ দিয়ে মাথায় আঘাত করে। অভিযোগের তির আর এস পি এর দিকে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বালুরঘাট জেলা হাসপাতাল ও পরে মালদার এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। এদিন সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়। তার মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় ক্ষোভ দেখা গিয়েছে। যদিও আর.এস.পি-র পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছে।  

এবিষয়ে মৃতের মেয়ে রুবিয়া খাতুন জানান, ভোট দানের সময় ছাপ্পা ভোট দেওয়া নিয়ে গণ্ডগোল শুরু হয়। সেখানে বাধা দেওয়ায় আর.এস.পি-র সমর্থক ভুট্টু, মোচা, রুবেল, মজু, লাটারা মিলে তার বাবাকে মারধর করে। সেখানে গিয়ে সে তার বাবাকে উদ্ধার করে বালুরঘাট হাসপাতালে নিয়ে যায়। তার দাবী খুনিদের ফাঁসি চায়।

এবিষয়ে আর.এস.পি সচিব বিশ্বনাথ চৌধুরী জানান, এটি সম্পূর্ণ মিথ্যা। নিজেদের দলীয় গোলযোগে এই মিথ্যে বদনাম রটানো হচ্ছে।