প্রতিটি জেলার হাসপাতালে রক্তের যোগান বজায় রাখতে, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় চলছে রক্তদান শিবির। জেলার সমস্ত পৌরসভার সঙ্গে ইংরেজবাজার পৌরসভাতেও ৩রা জুন শনিবার একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন পৌরসভার বিপিন বিহারী ঘোষ টাউন হলে স্বেচ্ছায় রক্তদান শিবিরটির আয়োজন করা হয়।
এই শিবিরে রক্তদান করেন, ইংরেজবাজার পৌরসভার প্রত্যেক দপ্তরের আধিকারিক ও কর্মচারীরা। প্রায় ২০০ জন রক্তদাতা রক্তদান করেন। উপস্থিত ছিলেন ইংরেজবাজারের চেয়ারম্যান বিধায়ক নীহার রঞ্জন ঘোষ, বাবলা সরকার, অম্লান ভাদুরী সহ অন্যান্যরা।
মালদা