মালদা

বিয়ে নিয়ে বিবাদের জেরে, চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী যুবক

নিজের পছন্দের মেয়ের সাথে বিয়ে না দেওয়ায় চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল এক যুবক। মালদহের কালিয়াচক থানার জামির ঘাটা এবং খালতিপুর রেল স্টেশনের মাঝ বরাবর ছত্তর এলাকার ঘটনা। ঘটনায় গোটা এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য।  

    জানা গেছে, মৃত ওই যুবকের নাম টোটন মণ্ডল। বাড়ি কালিয়াচক থানার শ্রীপুর এলাকায়। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, টোটন মালদহের হবিবপুর থানার সিঙ্গাবাদ এলাকার এক মেয়ের সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল তার। কিন্তু টোটনের পরিবার ওই মেয়ের সাথে বিয়ে দিতে রাজি ছিল না। এতেই মানসিক ভাবে ভেঙে পড়েছিলো টোটন। তার জেরেই এই আত্মঘাতী বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। 

    রেল সুত্রে খবর, এদিন দুপুরে কলকাতা গামী কাঞ্চন জঙ্ঘা এস্প্রেসের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে ওই যুবক। ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।    
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/_RVOC-trU6w