আজ প্রকাশ্যে এক যুবককে গুলি করার ঘটনায় চাঞ্চল্য ছড়াল ইংরেজ বাজার থানার অন্তর্গত বাগবাড়ি এলাকায়। ঘটায় গুলি বিদ্ধ এক যুবক। আহত যুবক হাসনাৎ শেখ মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।
জানা যায়, আহত যুবক হাসনাৎ শেখ তার বাড়ি ফারাক্কার মুর্শিদাবাদে। সে জেসিবি-র চালক। ইংরেজ বাজার থানার অন্তর্গত বাগবাড়ি এলাকায় সে এক ইটের ভাটায় কাজ করে। আজ সকালে সে ইট ভাটা থেকে কাজ করে বাড়ি ফিরছিল। সে সময় তার পথ আটকায় বেশকিছু দুষ্কৃতি। আগ্নেয়াস্ত্র দেখিয়ে ওই দুষ্কৃতির দল হাসনাৎ শেখ এর মোটরবাইক ছিনতাই করার চেষ্টা করে। সে বাধা দিলে তাকে গুলি করে ওই দুষ্কৃতির দল। ঘটনাস্থলে লুটিয়ে পরে হাসনাৎ শেখ। গুলি করে দুষ্কৃতির দল মোটরবাইক নিয়ে পালিয়ে যায়। এরপর আহত হাসনাৎ শেখ কোন ভাবে নিজেকে সামলে তার এক বন্ধুকে ফোন করে। তারা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে নিয়ে আসে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। বর্তমানে সে হাসপাতালেই চিকিৎসাধীন। ঘটনার তদন্তে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায় ইট ভাটা এলাকা থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ওই মোটরবাইকটি ফেলে দিয়ে চলে যায় ওই দুস্কৃতির দল।