গাজোল আমারা অনন্যা সংস্থা ও লায়ন্স ক্লাব অব গাজোল এর পক্ষ থেকে গাজোলের দুর্গাপুর অঞ্চলের দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু
পরীক্ষা ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। উক্ত শিবিরে বিশিষ্ট চক্ষু পরীক্ষক দাস ও ডাঃ অর্জুন পাল, ডাঃ ধুর্যুটি প্রসাদ রায় উপস্থিত ছিলেন।
উক্ত শিবিরে প্রায় সাড়ে তিনশো গ্রামবাসী স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষার জন্য আসে। আজ এই শিবিরে উপস্থিত ছিলেন গাজোল থানার ওসি দিলীপ কুমার সেন
তিনি এই মহৎ প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন ও পরবর্তীতে এই রকম শিবিরের আয়োজনের উৎসাহ ও সাহায্যের আশ্বাস দেন। এছাড়াও লায়ন্স
ক্লাব অব গাজোল এর সদস্য প্রদীপ সাহা, সুশীল সরকার, বিপ্লব ব্যানার্জী, অসিত চক্রবর্তী, সুদীপ্তা সরকার সহ অন্যান্যরা।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/LB6bzAbivZg
মালদা