মালদা

ফল প্রকাশের গোলযোগের কারনে উত্তাল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। অবরোধ করা হল ৩৪নং জাতীয় সড়ক

আবার ছাত্র ছাত্রীদের আন্দোলনে উত্তাল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনের পাঁচটি কলেজের ছাত্র ছাত্রী বিক্ষোভ করছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। শুধু তাই নয় ৩৪নং জাতীয় সড়কে অবরোধও করছে তারা। এই আন্দোলনে সামিল হয়েছে মালদা কলেজ, মালদা ওমেন্স কলেজ,গাজোল কলেজ, সামসী কলেজ ও গৌড় কলেজ। তাদের দাবী যে রেজান্ট প্রকাশ করেছে গৌড় বঙ্গ বিশ্ববিদ্যালয় তা ভুলে ভরা। গতবারে পরীক্ষার রেজান্টে যারা ভালো নম্বর পেয়ছিল। তাদের নম্বর অনেকটা কম, এমনকি তাদের সাব্জেট পরিবর্তন হয়ে গেছে। কার্যত নম্বর বাড়ানোর দাবী নিয়ে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে দেখা করলে কর্তৃপক্ষ এমন দাবী মানতে অস্বীকার করতেই আন্দোলন শুরু করেছে ছাত্র ছাত্রীরা। এই পথ অবরোধের কারনে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। যাত্রী থেকে শুরু করে রোগী সকলেই আটকে পরেন রাস্তায়। অবরোধের কারনে নাজেহাল প্রত্যেকে। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/NhEyhLMB0BU