ইংরেজবাজার মিউনিসিপালিটির কাউন্সিলার আশিস কুন্ডু আজ আরেকটি পদে নিযুক্ত হলেন। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হিসেবে তিনি আজ নিযুক্ত হলেন। এদিন তাকে সম্বর্ধনা জানাতে উপস্থিত ছিলেন অনেক নেতা কর্মীরা। প্রথমে ইংরেজবাজার মিউনিসিপালিটিতে তাকে সম্বর্ধনা জানানো হয়। এরপর তৃণমূল কর্মীদের সাথে একটি মিছিল করে জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের অফিসে আসেন। সেখানে উপস্থিত ছিলেন ইংরেজবাজারের তৃণমূলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, তৃণমূলের চেয়ারম্যান আবু নাসের খান চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ শক্তিপদ পাত্র, বিশিষ্ট চিকিৎসক বি সরকার, জেলা শাসক কৌষিক ভট্টাচার্য, গাজোলের তৃণমূলের বিধায়িকা দিপালী বিশ্বাস সহ অন্যান্য তৃণমূল কর্মী সমর্থকরা। নব নিযুক্ত চেয়ারম্যান আশিস কুন্ডু জানান, এই পদ পেয়ে তিনি খুব খুশি। আর এই পদের যা দায়িত্ব তিনি তা সম্পন্ন রুপে পালন করবেন।
মালদা