প্রায় দেড়শো বছরের পুরানো কোঠাবাড়ি চুনিয়াপাড়ার রায় বাড়ির লক্ষ্মীপূজা। রীতি মেনে আজও জমজমাট মেলা বসে কোঠাবাড়ি এলাকায়। অবিভক্ত বাংলায় মহানন্দা নদীর তীরবর্তী কোঠাবাড়ি চুনিয়াপাড়া এলাকায় লক্ষ্মী পূজা শুরু হয়। সেই সময় থেকেই বসে মেলা। সেই সময় পূজা উপলক্ষে মহানন্দা নদীতে হত বাইচ খেলা। সময়ের সাথে পরিবর্তন হয়েছে অনেক কিছু। তবে পরমপরা অনুযায়ী আজও পূজা করা হয় লক্ষ্মী প্রতিমায়।
অন্য প্রতিমার তুলনায় এই প্রতিমার রূপ একটু অন্যরকম। এক চালার মধ্যে দশটি দেবদেবী বর্তমান থাকে। মাঝে অবস্থান করেন লক্ষ্মী দেবী এক পাশে থাকেন অন্নপূর্না দেবী। অন্য পাশে বিরাজ করেন সরস্বতী দেবী। এছাড়াও ব্রম্ভা,বিষ্ণু,মহেশ্বর,রাম,লক্ষণ,কার্ত্তীক এবং গনেশও থাকে ওই একই চালিতে।
বর্তমানে বংশ পরমপরায়,এই প্রতিমা তৈরি করছেন মালদা শহরের নেতাজী মোরের বাসিন্দা জ্যোতির্ময় পাল। বংশ পরমপরায় পূজার দায়িত্ব পালন করছেন বিশ্বনাথ রায়।
প্রতি বছর লক্ষ্মী পূজা উপলক্ষে পূজার আগের জমজমাট মেলা বসে কোঠাবাড়ি এলাকায়। তবে বেশ কয়েক বছর ধরে বাইচ খেলা বন্ধ রয়েছে। তবে রীতি মেনে প্রতি বছর সাড়া রাত ধরে পূজা করা হয় দেবী লক্ষ্মীর।
মালদা