রাজস্থানে মালদার আরো এক শ্রমিকের খুনের পরে সরব হয়েছে জেলার রাজনৈতিক মহল। শোকস্তব্দ পরিবারের পাশে গিয়ে দাড়ায় তৃণমূল কংগ্রেস,
সিপিএম ও কংগ্রেসের দলের প্রতিনিধিরা। রাজ্য যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অভিষেক ব্যানার্জীর নির্দেশে পরিবারের পাশে গিয়ে সমস্ত রকমসাহার্য্যের প্রতিশ্রুতি দিয়ে আসেন জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি বিশ্বজিৎ মন্ডল। তিনি এমন ঘটনার তীব্র নিন্দা করে জানান পথে নামছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে সিপিএম বিধায়ক খগেন মুর্মূ জানান বিধানসভায় তোলা হবে বিষয়টি। ঘটনার নিন্দা করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবেন তারা। মালদা জেলা পরিষদের কর্মাধক্ষ সামসুল হক জানান অতিরিক্ত রোজগারের আশায় ভিন রাজ্যে গিয়েছিলেন এই শ্রমিক। বারংবার এমন ঘটনা ঘটায় বিষয়টি উদ্বেগের। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করবেন এমন ঘটনা সঠিক বিচার যেন পায় পরিবার। তবে এমন ঘটনার প্রতিবাদ করে বিজেপির বিরুদ্ধে পথে নেমে সরব হচ্ছে সব রাজনৈতিক দল।
অ্যাসিড গায়ে ঢেলে নৃশংসভাবে আবার মালদার চাঁচলের এক শ্রমিক রাজস্থানে খুন হবার ঘটানার পর গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়েছে।
গত ৩০বছর ধরে চাঁচল থানার স্বরূপগঞ্জের বাসিন্দারা ভিন রাজ্যে শ্রমিকের কাজ করে জীবন জীবিকা-নির্বাহ করেন। কালিয়াচকের আফরাজুল। এরপর স্বরূপগঞ্জের সাকিরের এমন পরিনতির পর স্বাভাবিকভাবে শ্রমিক পরিবারের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ভিন রাজ্যে যেতে যেমন তারা নারাজ তেমনি তাদের পরিবারের সদস্যরা যেতে দিতেও নারাজ। এখনও এই গ্রামের প্রায় ১৫টি পরিবারের সদস্য রাজস্থানে রয়েছে। তারা প্রত্যেকই উৎকণ্ঠায় রয়েছেন এমন ঘটনার পর। তাদের সকলের দাবী একটাই বন্ধ হক এমন ঘৃণ্য রাজনীতি। খেত মজুরী করে বেঁচে থাকার ব্যবস্থা করুক সরকার। আর এমন ঘটনার পিছনে রয়েছে যারা তাদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করুক সরকার।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/k2dkSp5tMo8